বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে মুশফিকুর রহিম

রিপোর্টারের নাম / ৭৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আঁচ পাওয়া যাচ্ছিল। এবার এল ঘোষণা। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

এক ফেসবুক বিবৃতিতে আজ তিনি জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের পর এখন তিনি ওয়ানডে ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

অবসরের ঘোষণায় মুশফিক তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি গভীরভাবে আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাই, যাদের ভালোবাসার জন্য আমি ১৯ বছর ক্রিকেট খেলেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক ইমান দান করুন।’

মুশফিকুর রহিমের এই অবসর বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ওয়ানডে ক্রিকেটে তিনি খেলেছেন ২৭৪ ম্যাচে। ২৫৬ ইনিংসে তিনি রান করেছেন ৭৭৯৫। তার ক্যারিয়ারসেরা ১৪৪ রানের ইনিংসটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়।

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে দিয়েছেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *