বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মেলায় আসিফ ইকবালের নতুন বই

রিপোর্টারের নাম / ৮৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশের করপোরেট জগতের উল্লেখযোগ্য নাম আসিফ ইকবাল। গীতিকবি হিসেবেও তিনি সমান উজ্জ্বল। নিয়মিত করছেন শিক্ষকতাও। সংগঠক হিসেবেও তার অর্জন মোটা দাগে লেখার মতো। তিন দশকের অধিক সময়ের ক্যারিয়ারে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন নিজের লেখা ‘যদি লক্ষ্য থাকে অটুট- সাফল্যের খোলা কৌশল’ বইয়ে।

মানসিক দক্ষতা এবং আত্মোন্নয়ন নিয়ে লিখেছেন প্রথমবারের মতো। বইটি প্রকাশ পেয়েছে অন্যপ্রকাশ থেকে। প্রকাশের শুরু থেকেই পাঠকের আগ্রহের শীর্ষে অবস্থান করছে বইটি। পাশপাশি রকমারিতে প্রি অর্ডারেও দেখিয়েছে বিরাট সাফল্য।

আসিফ ইকবাল মনে করেন, যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন, যারা ভবিষ্যতে কর্মজীবনে প্রবেশ করতে চান, যারা কাজ করছেন, চাকরি করছেন, যারা ব্যবসা করছেন বা ব্যবসা করতে চান ভবিষ্যতে এবং যারা ইন্ডিভিজ্যুয়াল প্রফেশনে আছেন যেমন একজন আর্কিটেক্ট, একজন ডাক্তার, একজন লয়ার অথবা একজন ফ্রিল্যান্সার, এ সবার জন্য এটি জীবন চলার পথে সাফল্য অর্জনে একটা অন্যতম সোপান হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *