শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

সত্যের বিজয়

একরামুল হক মুন্সী: / ১৩০ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সত্যের বিজয়
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

অবিচার অনাচার ফেতনা ফ্যাসাদ
দুর্ভোগ দুর্গতি বাড়ছে দিনরাত,
চলছে অনিয়ম সাথে যাতনা
বাড়ছে সহ্য করার ক্ষমতা।

দুর্নীতি স্বজনপ্রীতি যাচ্ছে বেড়ে
সমাজে সত্য চলে অবনত বেশে,
মিথ্যা এগিয়ে নানা অজুহাতে
যাতনার কবলে দেশ ধ্বংসের পথে।

দ্রব্যমূলের যাঁতাকলে দিশেহারা আমজনতা
শূণ্য হাঁড়ির হাহাকারে বাড়ছে মনে ব্যাথা,
কি খাবে না কি খাবে সারাক্ষণ তা ভেবে
কি যে জ্বালাতন বলবে কার কাছে ?

অনিয়ম সব দূরে ঠেলে মিলে মিশে পথচলা
জীবনে নিরন্তর সুখ শান্তি সফলতা,
সত্যের বিজয় মিথ্যার পরাজয় অবধারিত
মানবকল্যাণে কাজ জীবন হয় আলোকিত।

লেখক পরিচিত:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি)
সভাপতি, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *