বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে: ডা. তাহের

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সীমান্তে আমাদের লোক হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে। পবিত্র রমজান মাসেও বাংলাদেশের বর্ডারে মুসলমানরা গুলির আতঙ্কে আছেন। কখন যে ভারতের গুলি বাংলাদেশে মুসলমানদের বুকে এসে পড়ে। অতীতের সরকারগুলো নতজানু পররাষ্ট্রনীতি কারণে এসব সম্ভব হয়েছে। আশা করি বর্তমান সরকার তার মেরুদণ্ড শক্ত করে সঠিকভাবে মোকাবেলা করবে।

বুধবার বিকাল ৫টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ে জেলা জামায়াত আয়োজিত ছাত্রশিবিরের সাবেক-বর্তমান দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন।

তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে ডা. তাহের আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরও সুন্দর করতে হবে। জেলার প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েম জন্য কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক দক্ষিণ জেলা আমির আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকি, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শফিকুল আলম হেলাল, মিজানুর রহমান, মাওলানা ইব্রাহীম, বেলাল হোসাইন, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *