বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

নির্বাচনমুখী বিএনপির নেতারা, তবে চূড়ান্ত হয়নি প্রার্থী

রিপোর্টারের নাম / ১৩১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে-এমনটি ধরেই নির্বাচনি প্রস্তুতি শুরু করছে বিএনপি। মাঠে নেমেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। রাজধানীসহ সারা দেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যহত রেখেছেন। দলীয় শৃঙ্খলা মেনে কে কার চেয়ে বেশি সাংগঠনিক তৎপরতা চালাবেন-তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। নিচ্ছেন নির্বাচনি প্রস্তুতিও। নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মধ্য দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করছেন। বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাসও দিচ্ছেন কেউ কেউ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *