শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”

রিপোর্টারের নাম / ৫৬৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

“প্রকাশিত সংবাদের প্রতিবাদ”
“চিতলমারীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতির ওপর হামলা” শিরো নামে যে সংবাদটি ইতিপুর্বে পত্র-পত্রিকায় ছাপা হয়েছে, সে সকল সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ তরিকুল শেখ ও মফিজুল শেখ। তারা প্রতিবাদে জানান, ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ সবুর হাওলাদার সম্পর্কে তাদের নিকটতম চাচা হন। ২১ এপ্রিল সকালে পরিবারের লোকজন একটি দুঃ সংবাদ শুনে দ্রুত১টি অটোগাড়ী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। ওই গাড়ীতে সবুর হাওলাদারের স্ত্রী তাদের সাথে যাবেন বলে ইচ্ছে পোষন করেন। কিন্তু জায়গা সংকুলন না হওয়ায় তিনি যেতে না পারায়, বাড়ী গিয়ে তার স্বামী সবুর হওলাদারের কান ভারী করেন। তারই প্রেক্ষিতে সবুর হাওলাদার (জামায়াত নেতা) আমাদের বাড়ী ঢুকে সীমাহীন গালাগালি করতে থাকেন। এ সময় ঘরে থাকা কলেজ পড়ুয়া আমাদের চাচাতো বোন তাকে শান্ত হতে বলেন। তিনি তার কথা না শুনে কে কোথায় আছিস বেরহ এভাবে হুমকি দেয়। এ সময় আমরা দুই ভাই বাড়ী এসে তার রাগমুখী পরিস্থিতি দেখতে পাই। কিন্তু কিছু বোঝার আগেই তিনি আমাদের লাঠি নিয়ে মারতে আসেন এবং বারবার মারমুখী আচরনের এক পর্যায় তাকে ঠেকাতে গেলে তিনি বে সামাল হয়ে পড়ে যান এবং হাসপাতালে গিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকৃত ঘটনাটি আড়াল করে সাংবাদিকদেও ভুল বুঝিয়ে মিথ্যা এবং অমূলক সংবাদ ছাপায়। যাহা সত্যনয় বানোয়াট ও ভিত্তিহীন। আমরা ওই সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।
“মোঃ তরিকুল শেখ ও মফিজুল শেখ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *