বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম / ৪০৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

চিতলমারীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
ক্রাইম রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারীতে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জলাশয় ভোগ-দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট উত্তেজনায় এক বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাত্ত জখম করা হয়েছে। এ ঘটনায় ৫জনকে বিবাদী করে উপজেলার চৌদ্দহাজারী গ্রামের বিএনপি নেতা লাখফার তালুকদার ওরফে আবুল বাসার চিতলমারী থানায় শনিবার (৩ মে) একটি অভিযোগ দায়ের করেছেন। বিবাদীরা হলেন, চৌদ্দহাজারী গ্রামের নওশের তালুকদারের ছেলে সুমন তালুকদার,বাগেরহাট খাদ্দার এলাকার কালু সরদারে ছেলে জসিম সরদার, উকিল উদ্দিনের ছেলে বাশার তালুকদার,হাবিবুর তালুকদারের ছেলে কামরুল তালুকদার, তাইজুল তালুকদার ছেলে সাব্বির তালুকদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্থানীয় হিন্দু পরিবারের সদস্য নিপা হালদার ওরফে নুপুরদের বাড়িতে বিবাদীরা শুক্রবার (২ মে) সকালে প্রবেশ করে এবং তাদের পবিরাবের সদস্যদের ভয়-ভিতি দেখান। তারা লাকফারকে খবর দিলে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ করেন। এ সময় বিবাদীরা তাকে মার পিট ও কুপিয়ে জখম করে তিনি বর্তমান চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন।
ঘটনায় পরস্পর বিরোধি বক্তব্যে প্রতিপক্ষ হাবিবুর তালুকদারে ছেলে বিএনপি নেতা কামরুল তালুকদার সাংবাদিকদের বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে লাকফার তালুকদার তাদের ফাঁসাবার চেষ্টা করছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের জলাশয়কে কেন্দ্রকরে, যে জলাশয়টি চৌদ্দহাজারী প্রাইমারী স্কুলের পাশে প্রায় ৮ বিঘা নিয়ে, ওই জলাশয় দীর্ঘদিন আমরা ভোগ দখল করে আসছি। সেখানে লাখফার ও তার লোকজন জোর করে স্থানীয় হিন্দু জেলেদেরকে ভয়-ভীতি দেখিয়ে (শুক্রবার) সকালে মাছ ধরতে নিয়ে আসে। আমরা খবর পেয়ে ছুটে আসলে লাখফার ও তার লোকজন পালিয়ে যায়। এই ফাঁকে কোথায় বসে কে বা কারা তাকে মার পিট করেছে তা আমাদের জানা নাই।  থানায় এ ব্যপারে আমাদেরও একটি অভিযোগ দেয়া আছে। চিতলমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন জানান, বিষয় সংক্রন্তে একটি অভিযোগ এসেছে, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *