শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে বিএনপি নেতার ভাইয়ের নামাজে জানাযা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩১৩ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

চিতলমারীতে বিএনপি নেতার ভাইয়ের নামাজে জানাযা অনুষ্ঠিত
মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস এর বড় ভাই আমিনুল হক লালু শ্বিাস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাহি রাজিউন। বৃস্পতিবার (১৫এপ্রিল) রাত ১০টায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসারত ও স্ট্রোকজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়াস হয়ে ছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে , ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ অছর উপজেলার পাটর পাড়া গ্রামের পারিবারিক কবর স্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজনৈতি, সামাজিক, সাংস্কৃতিক পর্যায়ের হাজারো ধর্মপ্রাণ সাধারণ মানুষ। পাটর পাড়া গ্রামাস্থ মসজিদ সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে জানাজা পুর্ববর্তী উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস সহোদর মরহুম ভাইয়ের প্রতি আল্লাহপাকের রহমতসহ উপস্থিত মুসল্লিদের প্রতি দোয়া কামনা করে বিলাপ করেন। এ সময় উপস্থিত সকলে কিংকর্তব্য বিমুড় হয়ে পড়েন।
মমিনুল হক টুলু বিশ্বাস এর বড় ভাই আমিনুল হক লালু বিশ্বাস এর মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় কমিটির সাবেক খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপন।
অনুরুপ বিবৃতি প্রদান করেছেন চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী, সি:সহ-সভাপতি মো: ইসমাইল হোসেন, সহ-সভাপতি এস.এম. সহিদুল হক টিপু, মো: আজাদ খান, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: তানজীর মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, অর্থ সম্পাদক মো: মিরাজুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক প্রিন্স হালদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাগর মন্ডল, সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান মন্ডল, নির্বাহী সদস্য মো: জিসান মুন্সী ও সদস্য মো: রাজু মুন্সী সহ সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *