বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ব্যাপক আনন্দ উৎসহ ও উদ্দীপনার মধ্যে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

মোঃ জিসান মুন্সী (বিশেষ প্রতিনিধি::
দীর্ঘ ২২বছর পর আগামি শুক্রবার ( ১১জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিতলমারী উপজেলা শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে শুক্রবার (৪জুলাই) সকাল ১১টায় চিতলমারী সরকারি এস.এম.মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ব্যপক আনন্দ, উৎসহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে মনোনয়ন ফরম বিক্রি এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট ১আসন (চিতলমারী,ফকিরহাট,মোল্লাহাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড,ওয়াহিদুজ্জামান দিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শমসের আলী মোহন বাগেরহাট ১আসন বিএনপির নির্বাচনী তদারকি টিম প্রধান,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক হাদি উজ্জামান হিরো জেলা এিনপির নির্বাচনী মনিটরিং টিম সদস্য, মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী, আহসান হাবীব ঠান্ডু উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী, মোল্লা মোহাম্মাদ আব্দুল্লাহ উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী, রুনা গাজী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজ সভাপতি।
এছাড়াও উপস্থিত ছিলেন, এ্যাড,অসীম কুমার সমাদ্দার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সোয়েব হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, শরিফুল হাসান অপু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী , মোঃ শিপন মুন্সী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ।
শফিকুল ইসলাম বাবু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, এ্যাড,ফজলুল হক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী,উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টে সভাপতি জহরলাল সরকার, মোঃ রেজাউল শেখ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী, প্রমূখ। আলোচনা সভা শেষে মনোনয়ন পত্র বিক্রি করা হয়। এতে সভাপতি পদে ৩ জন,সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫জনের নাম ঘোষনা করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *