সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে ১৩ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার এক

রিপোর্টারের নাম / ১৫৩২ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

মো.একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৫৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ ১১,৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৪টি মোবাইল পোনের সিম কার্ড ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ বাবুল শেখ (৫২) কে গ্রেপ্তার করা হয়েছে। বাবুল উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ী গ্রামের মৃত: হাকিম শেখের ছেলে। মঙ্গলবার (১৫জুলাই) সকাল ৬টায় অভিযান চলাকালিন সময় মাদককারবারি বাবুল শেখ এর বসতঘর থেকে উক্ত পরিমান ইয়াবা ট্যবলেট, নগদ টাকাও মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।
চিতলমারী সেনাক্যাম্প ইনচার্জ লে: মোহাইমিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদককারবারিদের কোন প্রকার ছাড় নেই।ওদেরকে কঠোর হস্তেদমন করতে হবে। থানার অফিসার ইনচার্জ এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, চিতলমারীকে মাদকমুক্ত করা হবে আমার প্রথম কাজ। মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় নেই। আজকের অভিযানে যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ; তার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা। এব্যপারে চিতলমারী থানার মামলা নং-৭ তারিখ-১৫/০৭/২৫।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *