বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম / ৭৯৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী ও সহিদুল হক টিপু:
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।
শনিবার(২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্কোয়াড্রন লিডার মোঃ আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিমান বাহিনীর প্রতিনিধিরা কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফাতেমার স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *