শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে চিতলমারীতে দোয়া মাহফিল

রিপোর্টারের নাম / ৩০৩ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

মো: একরামুল হক মুন্সী ও এস.এম. সহিদুল হক টিপু:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের চিতলমারী উপজেলা উলামা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার(১৮ আগস্ট)বিকাল ৬টায় স্থানীয় আল ইমান একাডেমি এর সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা উলামা দলের যুগ্ম আহবায়ক মাও: বায়েজিদ হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথী ছিলেন জেলা উলামা দলের সদস্য সচিব মাও: জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথী ছিলেন বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইয়াসিন ফকির, চিতলমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: হুসাইন বিশ^াস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়ামত আলী খান, সদ্য সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি লিমন বিশ^াস ইউনুস, সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল মো: আবুল হাসান প্রমুখ। আনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মো: বায়েজিদ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন আ: সবুর শেখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *