বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

‎ আমি আপনাদেরই সন্তান, আপনাদের সেবা করতে চাই: মোল্লা মুজিবর রহমান শামীম

রিপোর্টারের নাম / ২৯৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক::
‎বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে শনিবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (বাগেরহাট-১)।
‎তিনি সমাবেশে বলেন, আমি আপনাদেরই সন্তান। বুকে হাত রেখে বলতে পারি, আমি কখনো কারও ক্ষতি করিনি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনারা যদি একজন ভালো মানুষকে নির্বাচিত করেন, তাহলে আগামী দিনগুলোতে নিজেরাই ভালো থাকবেন।
‎মোল্লা মুজিবর রহমান শামীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে হওয়া প্রয়োজন। তিনি দাবি জানান, শুভ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
‎সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের প্রধান নির্বাচনীয় সমন্বয়ক হাফেজ মাওলানা মুফতি নুরুজ্জামান। তিনি বলেন, মুজিবর রহমান কখনো কারও ক্ষতি করেননি। তিনি একজন সৎ ও নির্লোভ মানুষ। তাঁকে আপনাদের মূল্যবান ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবে।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। তিনি বলেন, বাগেরহাট-১ আসনের প্রার্থী মোল্লা মুজিবর রহমানকে জয়ী করতে উপজেলা পর্যায়ের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আমরা কারও সঙ্গে বিরোধ চাই না, তবে কেউ যদি আমাদের প্রার্থীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, তাকে সতর্ক করে দিচ্ছি।
‎এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-হাফেজ মাওলানা বোরহান উদ্দিন খান, শেখ আতিয়ার রহমান, মাওলানা শাহাদাৎ হোসাইন, ডা. শেখ নাজমুল হুদা, মাওলানা সুলতান মাহমুদ খান, মো. খবির উদ্দিন খান ও হরিপদ ব্যপারি প্রমুখ, তত্ত¦াবধায়নে ছিলেন মো: জাহাঙ্গীর আলম মুন্সী ।
‎সমাবেশের সভাপতিত্ব করেন মো. নাজমুল হুদা (জুয়েল) সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষপুর ইউনিয়ন শাখা। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসাইন কারিমী সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সশ্লেষপুর ইউনিয়ন শাখা।
‎সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীমকে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *