বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

জীবনযুদ্ধে অনবদ্য এক ‘মা’ও তার দুই সন্তানের সংগ্রামী জীবন

রিপোর্টারের নাম / ২৫১ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
জীবনযুদ্ধে অনবদ্য এক ‘মা’ও তার দুই সন্তানের সংগ্রামী জীবন । গোয়ালে গরুনেই, কাছে অর্থনেই, তবুও ধানের চারা আগাম রোপন করতে হবে। নিজের কাঁধে লাঙ্গল-জোয়াল তুলে না নিলে হয়তো সারা বছর অনাহারে থাকতে হবে। কোনমতে কষ্ট-ক্লান্তি করে ১বিঘা জমি চাষাবাদ শেষ করতে পারলেই ঝামেলা যায়। আর সে কারনেই ছেলেদের নিয়ে লাঙ্গল- জোয়াল কাঁধে নিয়েছি। অনেক মানুষ দেখেছি কষ্টের মধ্যেদিয়ে সুখের নাগাল পায়, কিন্তু আমার পরিবারে সুখ আছে কিনা জানি না।
সুখ থাকলে কি বাচ্চা ছেলেদের নিয়ে হাল চাষ করতে হয় ?। ওদের বাবা অসুস্থ ; দুই ছেলের মধ্যে সুধাংশু বাড়ৈ (১৮) ও সজল বাড়ৈ (১৫)। এরা স্থানীয় চরবানিয়ারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। পরিবারের টানাপোড়েন আর অর্থাভাবে দুই ভাইকে পড়া লেখা করাতে হিমশিম খেতে হয়। কারো কাছে যদি কোন সহযোগিতা পাই চিরোকৃতজ্ঞ থাকবো।
নাম প্রকাশ না করা সর্তে বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারি ইউনিয়নের উমোজুড়ি গ্রামের আশুতোষ মন্ডলের স্ত্রী (৪৫)। শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় “অন্তরালে” কে এ সকল কথা বলেন।
স্থানীয় কমলেশ চক্রবত্তী বলেন, আশুতোষ এর পরিবারকে নিয়ে আমরা গর্বকরি। তাদের দুই ছেলে রয়েছে, অভাবের কারনে ১ বিঘা জমি চাষাবাদ করতে যে অর্থ লাগে অনেক সময় সেটা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব হয়ে যায়।
অপর দিকে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে দুইছেলে পড়ালেখা করে। তাদেরকে খরচ চালাতে কষ্ট হয়। পরিবারটির সহযোগিতার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *