বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী- ফকিরহাট-মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারন সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
সোমবার বিকেল ৬টার দিকে কপিল কৃষ্ণ মন্ডল তাঁর মনোনয়ন নিশ্চিতের বিষয়টি মুঠোফোনে (অন্তরালে)কে জানিয়েছেন।
কপিল কৃষ্ণ মন্ডল বিএনরি চেয়ারপার্সন সাবেক প্রানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমান,বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃজ্ঞতা জানান। এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দির্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
এর আগে গত কয়েকদিন ধরে হাট-বাজার- চায়ের দোকানে মানুষের মুখে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ছিল। কেপাচ্ছেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন।
কপিল কৃষ্ণ মন্ডল চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামের অধিবাসি।