বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

প্রবাসীর দানকৃত গণকবরস্থানের জমি দখলের অভিযোগ, সাইনবোর্ড ভাঙচুরের দাবি

রিপোর্টারের নাম / ৩৮৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

জেলা প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে   প্রবাসী শরিফুল ইসলাম শাওনের দানকৃত গণকবরস্থানের জমি দখলের চেষ্টাসহ জোরপূর্বক ফসলি জমির ধান  কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, দখলের উদ্দেশ্যে কবরস্থানের জন্য দান করা ২৬ শতাংশ জমিতে লাগানো সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়েছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওন এলাকার মানুষের দাফনের সুবিধার জন্য নিজ মালিকানাধীন ২৬ শতাংশ জমি গণকবরস্থানের জন্য দান করেন। ওই জমিতে কবরস্থান উল্লেখ করে সাইনবোর্ডও টানানো হয়।

অভিযোগ রয়েছে, সৌদি প্রবাসী মালেক হাওলাদারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল কমিশনে লোক লাগিয়ে ওই সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জমিটি দখলের চেষ্টা চালায়।

একই বিরোধের জেরে শাহানুর রহমান শাহিনের বর্গাচাষি মিজানুর রহমান বেপারীর চাষ করা ৩৩ শতাংশ জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগও উঠে। প্রতিবাদ করায় মিজানুর রহমান ও তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাভোগ করানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধান কাটার মৌসুম এলেই ভাড়াটিয়া লোকজন দিয়ে জমিতে হানা, ভয়ভীতি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তারা নিজ গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় প্রবাসীর পিতা ও বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন খোকা মুন্সীসহ আটজনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছেন।

শাহানুর রহমান শাহিন বলেন, গণকবরস্থানের জন্য দান করা জমিও তারা ছাড়ছে না। সাইনবোর্ড ভেঙে দখলের চেষ্টা করা হয়েছে। জমি ও ফসল হারিয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। ন্যায়বিচার চাই।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মালেক হাওলাদার বলেন, কবরস্থানের জমি দখল বা সাইনবোর্ড ভাঙার অভিযোগ সঠিক নয়। জমি নিয়ে বিরোধ আছে, তবে কাউকে হয়রানি করা হয়নি।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি মো: রাকিবুল হাসান জানান অভিযোগ পাইলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *