বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে মসজিদের জায়গা দখল নিয়ে ক্ষোভের সৃষ্টি

রিপোর্টারের নাম / ৬৮৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে মসজিদের রেকডীয় সম্পত্তি দখলকে কেন্দ্র করে ফুঁসে উঠছে এলাকার ধর্মপ্রাণ সাধারণ মানুষ। এ ব্যপাওে থানায় একটি অভিযোগ দায়ের হলেও দখলদারদের অসৌজন্যমুলক আচরণে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ ঘটনাটি ঘটেছে, উপজেলার নালুয়া বাজার মসজিদের জায়গাকে কেন্দ্র করে।
সরেজমিনে মসজিদ কমিটির সেক্রেটারী নুর আলম শেখ গণমাধ্যমকে বলেন, চিতলমারী উজেলাধীন কলিগাতী মৌজার সিএস-২৫২,যাহা বি আর এস-৩৩ খতিয়ানে- সি এস-১৮৬৬ যার বি আর এস-৪৫৭৯ নং দাগে থাকা ১৯শতাংশ সম্পত্তি নালুয়া বাজার মসজিদের ভোগ দখলীয় জায়গা। এই মসজিদে যুগ-যুগ ধওে শান্তিপূর্ণ ভাবে মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন।
এমতাবস্থায় শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায়, উপজেলার পরানপুর গ্রামের মৃতঃ আবুল খায়ের মৃধার ছেলে মোঃ রহিম মৃধা (৩৫), মনিরুল মৃধা (৩০), জাহিদ মৃধা (২৫) ও নালুয়া গ্রামের মৃতঃ মতিয়ার খন্দকারের স্ত্রী রেনু বেগম (৫৫) মসজিদের জায়গায় দোকান ঘরের ইমারত নির্মান করার জন্য পাকা দুটি ওয়াল তৈরি করে। এ সময় মসজিদ কমিটির লোকজন ও এলাকাবাসী তাদের বাঁধা দেন। বাঁধার মুখে রহিম গংদের লোকজন প্রতিবাদী লোকজনের উপর ক্ষিপ্ত হয় তাদের গালা-গাল করে। যে বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারী নুর আলম শেখ বাদী হয়ে শনিবার চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
তিনি আরো জানান, বিবাদীদের হুমকি-ধামকি ও জায়গা দখলের পায়তারা জানতে পেরে তিনি পুর্বেও থেকে বিজ্ঞ আদালতে মামলা নং-৩২/২৬ ফৌজ: কার্যবিধি-১৪৪ ধারা জারি করান। এতদ্বাসত্তেও আদালত অমান্যকরে বিবাদীরা উক্ত সম্পত্তিতে ইমারত নির্মান অব্যহত রাখে।
স্থানীয় প্রত্তন শিক্ষক এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী শেখ বলেন ধর্মীয় প্রতিষ্ঠান সকলের। এটা নিয়ে বাড়া-বাড়ি ভালো নয়। ক্ষুদ্র থেকে বৃহত্তর ঘটনা ঘটতে পারে। রহিম মৃধার সাথে কথা হলে তিনি বলেন তাদের ঐ জায়গার ডিসি আর আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *