বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে মটর বাইক আরোহীর শরীর তল্লাশী করে ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটের সময় উপজেলার কুনিয়া বাসষ্ট্যান্ডে অভিযান পরিচালনা কালিন সময় একটি লাল-কালো রং এর পালসার মটর বাইক মচন্দপুর থেকে সন্দেহজনক ভাবে দ্রুত শৈলদাহ সড়কে যেতে সময় ৩জন আরোহীর গতি রোধ করে যৌথ বাহিনী।
এ সময় আরহী হাবিবুল্লাহ শেখ (৩৫) এর কোমরে থাকা চাইনিজ কুড়ালটি যৌথ বাহীনির সদস্যদের হাতে সেচ্ছায় হস্তান্তর করে। হাবিবুল্লাহ শেখ উপজেলার বড়বাড়িয়া গ্রামের মোঃ বাদশা শেখের ছেলে। অন্য দুই আরোহী হলেন, বড়বাড়িয়া গ্রামের সাদ্দাম খানের ছেলে ইয়াসিন খান (২৯) ও বড়বাড়িয়া গ্রামের ইলিয়াস উকিলের ছেলে আবুল কাশেম উকিল (৪০)।
এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি), নজরুল ইসলাম জানান আসামীদের ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ধারায় চালান দেয়া হয়েছে। থানার মামলা নং-০৬ তারিখ-২১.০১.২০২৬।