বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫জানুয়ারি) বিকাল ৫টায় চিতলমারী সরকারী এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগেরহাট -১ আসন ধানের শীষ মনোনিত জাতীয় সংসদ পদপ্রর্থী কপিল কৃষ্ণ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ আহসান হাবীব ঠান্ডু, উপজেলা মহিলা দলের আহবায়ক এ্যাডভোকেট রুনা গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শিপন আহম্মেদ মুন্সীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোঃ আসাদুজ্জামান।