বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

 চিতলমারীতে “স্যাড ক্লিনিক”এর উদ্বোধন করলেন এমপি মশিউর রহমান খান

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:

বাগেরহাটের চিতলমারীতে আধুনিক চিকিৎসার অনন্য অবদান নিয়ে অত্ম প্রকাশ করেছে “স্যাড ক্লিনিক” মঙ্গলবার (৩মার্চ) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এই ক্লিনিকের শুভ উদ্বোধন করেন বাগেরহাট ১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাও: মশিউর রহমান। ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা: জওহরলাল সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মশিউর রহমান বলেন, চিতলমারীতে “স্যাড ক্লিনিক” নাম করনে আজ যে ক্লিনিকের উদ্বোধন করা হল তা খুবই প্রসংশনীয়।

বাংলাদেশে মাথা পিচু  একজন সরকারি চিকিৎসকের জন্য কতজন রোগি রয়েছে তা যদি পরিসংখ্যান করা হয় তা হলে রিতিমত আতকে যেতে হয়। সে জন্য যদি বেসরকারি খাতকে উৎসায়িত করা যায় এবং সম্প্রসারিত করা যায়,তাহলে স্বাস্থ্যসেবার বিষয়টি সরকারি ব্যবস্থাপনার পরে নির্ভলশীল না হয়ে সাধারণ মানুষ কিছুটা স্বাস্থ্যসেবা পেতে পারে। সে কারনে চিতলমারীর সন্তান হিসেবে আমি ডাঃ জওহরলাল সিংহের এই উদ্যোগের সফলতা কামনা করছি।

এ সময় ক্লিনিকের সার্বিক বিষয় নিয়ে স্বগত বক্তব্য রাখেন, ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ও  সার্জারী বিশেষজ্ঞ ডা: জওহরলাল সিংহ, গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা: সজল বিশ্বাস, গাইনি, শিশুরোগ, মেডিসিন ও আল্ট্রাসনোলজিস্ট ডা: তাপস পোদ্দার, কিডনী, মূত্রথলি, প্রস্টেট ও জননতন্ত্র রোগে অভিজ্ঞ ডা: মো: মুক্তি বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুলহক মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, জামায়াতে ইসলামী বাংলাদেশ চিতলমারী উপজেলার সাবেক আমীর মাও: মাসুমবিল্লাহ, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, সেচ্ছাসেবক দল সভাপতি মো: নেয়মত আলী খান। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *