বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে অব: প্রাপ্ত চাকুরীজীবী মহিলার বসতবাড়ীর জায়গা দখল করে গাছ কাটার অভিযোগ।

রিপোর্টারের নাম / ৫০৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক বৃদ্ধার পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমি আইন অমান্য করে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের চর শৈলদাহ মৌজার এসএ ৬৬, ৬৭, ৮১ ও ডিপি ৭৫ নং খতিয়ানভুক্ত ৮১/১ নং খণ্ড খতিয়ানের এসএ ২৯, ৩০ ও ৩২ এবং ডিপি ৫২ নং দাগে ১.৫৮ শতাংশ জমির মালিক মোসাঃ মনোয়ারা বেগম (৭১)। তিনি দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন এবং জমির বিষয়ে বিজ্ঞ আদালতের রায়ও তার পক্ষে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার মোঃ মাহফুজ শেখ (৩৮) জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। জমি দখলে বাধা দিলে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত তা আমলে না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোকজন নিয়ে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জমি দখলের হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন।
পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগে মনোয়ারা বেগম চিতলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এব্যপারে মোঃ মাহফুজ শেখ বলেন এটা আমার সম্পত্তি তাই গাছ কেটেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *