শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন আহসান হাবীব ঠান্ডু|

রিপোর্টারের নাম / ৩৫৫ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন চিতলমারী উপজেলা এিনপির সিনিয়র সহ-সভাপতি ও বর্ষিয়ান বিএনপি নেতা মো: আহসান হাবীব ঠান্ডু| বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় বহু হামলা-মামলা ও কারা নির্যাতনের শিকার এই পরিচ্ছন্ন নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাগেরহাট জেলা শাখার সুযোগ্য আহবায়ক ইঞ্জি: আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব শেখ মোজাফ&ফর রহমান আলম স্বাক্ষরিত গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে (সংশ্লিষ্ঠ সকলকে) অবগত করা হয়|
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়যে, চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোমিনুল হক (টুলু) বিশ্বাস দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারনে ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়|
সে কারনে দলকে শক্তিশালী করার লক্ষ্যে, চিতলমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আহসান হাবীব ঠান্ডুকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হইলো|
এব্যপারে আহসান হাবীব ঠান্ডুর সাথে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, প্রথমে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জাই| ধন্যবাদ জানাই চিতলমারী উপজেলা বিএনপি ও তৃনমূল বিএনপির নেতাকর্মীদের| দল আমাকে যে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন তা যেন সলকে সাথে নিয়ে আক্ষরে- অক্ষরে পালন করতে পারি|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *