বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন

রিপোর্টারের নাম / ৫৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন


একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ৫৪৫তম কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটস চিতলমারী উপজেলার সহযোগিতায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় চিতলমারী সরকারি এস.এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই কোর্সটি অনুষ্ঠিত হয়।
গত ১৬ জুন শুরু হওয়া ৫ দিনব্যাপী এই কোর্সের সমাপনী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, উপজেলা মহিলা দলের সভানেত্রী রুনা গাজী এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *