শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে সুপেয় পানির সমস্য নিরাশনে “ডব্লিউএপিই” প্রকল্পের কর্মকর্তাদের সাথে বিএনপি নেতাদের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ৩৬০ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:

বাগেরহাটের চিতলমারীতে ওয়াটার এন্ড পাওয়ার ইমপাওয়ারমেন্ট (ডব্লিউএপিই) প্রকল্পের কর্মকর্তা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৬ টা থেকে সন্ধ্য সাড়ে ৭টা পর্যন্ত এ মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বাগেরহাট-১ আসনের নমিনি কপিল কৃষ্ণমন্ডল।

চিতলমারী উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী শেখ আজমল হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার এন্ড পাওয়ার ইমপাওয়ারমেন্ট প্রকল্পের ফোকাল পয়েন্ট মোস্তাফিজুর রহমান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কনসালটেন্ট রাজিব চৌধুরী ও বাগেরহাট জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক।

চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু,  সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, হিজলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আব্দুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুর রহমান শেখ, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন ও সাবেক যুবদল নেতা শেখ মহব্বত সজল।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু, যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, বিএনপি নেতা হিমাদ্রী শেখর মন্ডল, কলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলু শিকদার, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু ও চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রাসেল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *