বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

এটিই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম / ১৭৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ট্যাটাসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে লিখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য!’
রাজনীতিতে ফেরার সময়ের ব্যক্তিগত জীবনের ত্যাগ ও কষ্টের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭ তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!’
মির্জা ফখরুল আরও বলেন, তার স্ত্রী একাই মেয়ে দুটোর হাত ধরে স্কুল ও ডাক্তারের কাছে নিয়ে গেছেন। বড় মেয়ের অপারেশনের সময়ের স্মৃতিচারণ করে তিনি লেখেন, তিনি সারারাত গাড়ির মধ্যে ঢাকার পথে ছিলেন, যাতে মেয়ের পাশে থাকতে পারেন। এত কষ্ট সত্ত্বেও তিনি মসজিদে ছিলেন, যখন তার মেয়ের অপারেশন হচ্ছিল। তিনি জানান, এই গল্পগুলো অন্য কোনো দিন বলবেন, যদি আল্লাহ চান।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন!’ যারা মনোনয়ন পাননি, তাদের উদ্দেশ্যে তিনি সান্ত্বনা ও আশার বার্তা দিয়ে বলেন, ‘যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!’ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, “আপনারা সবাই আমার জন্য দুআ করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দুআ করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ!
এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম/এফ//


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *