বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার নবাগত ইউএনও খাদিজা আক্তার এর সাথে উপজেলার সকল শ্রেণীপেশার সাধারণ মানুষের মত বিনিময় সভা অনষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) বিকাল তিনটা থেকে প্রায় সাড়ে চারটা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তি যোদ্ধা আবু তালেব শেখ, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: হাফিজুর রহমান ও উপজেলা স্যানেটারী আফিসার মো: রিয়াজুল ইসলাম, ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাও: গাজী মনিরুজ্জামান, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক ও
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও: মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিপন আহম্মেদ মুন্সী, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্না, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন ও উপজেলা সেচ্ছা সেবকদলের সভাপতি নিয়ামত আলী খান, চিতলমারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ।
নবাগত ইউএনও খাদিজা আক্তার উপস্থিত সকলের বক্তব্য শোনেন এবং সকলের সহ-যোগিতায় এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, নবাগত ইউএনও খাদিজা আক্তার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে বদলী হয়ে রোববার (০৫ এপ্রিল) চিতলমারী উপজেলায় যোগদান করেন এবং চিতলমারীর ইউএনও মো: সাজ্জাদ হোসেন মহেশপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহন করেন।