বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী :
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আতিয়ার রহমান গাজী, মেডিকেল অফিসার ডা: এম.আর ফারজী, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির অন্যতম সদস্য এ্যাড. রুনাগাজী, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদ গোলাম ফারুক বুলু, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাবের সি: সহ-সভাপতি মো: আজাদ খান, সহ-সভাপতি এসএম সহিদুল হক টিপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ প্রিন্স মন্ডল অলিপ, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তানজির মুন্সী, দপ্তর সম্পাদক প্রিন্স হালদার ও নির্বাহী সদস্য রেখা আলীসহ বিভিন্ন শ্রেনীপেশার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।