বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে মহান বিজয় দিবস পালিত

রিপোর্টারের নাম / ২৬৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপর দিকে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিতলমারী প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পন করেন।
সকাল সাড়ে ৮টায় স্থানীয় ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জাতীয় পতাকা, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও জাতীয়সঙ্গীতের মধ্যেদিয়ে দিবসটির শুভ সুচনা ঘোষনা করেন।
একই সাথে উপজেলা প্রশাসাশনের পক্ষথেকে জাতীর শ্রেষ্টসন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাল-গালিচা সংবর্ধনায় ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেয়া হয় ।
দ্বিতিয় অধিবেশনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, প্রিতী ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রকৌশলী সাদ্দাম হোসেন ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: রিয়াজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *