বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রিপোর্টারের নাম / ১৭৬ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডেিসম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস দুটি পালনের জন্য প্রয়োজনীয় নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে সভায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ,এম, ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার রুনা গাজী, জামায়াতে ইসলামী উপজেলা আমীর মাও: মনিরুজ্জামান, থানার ওসির প্রতিনিধি এস,আই,লিটন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা স্কাউটস সভাপতি গোলাম ফারুক বুলু, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলামসহ উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন বিসটি সফল ভাবে উদযাপনের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় গণতন্ত্রের “মা” আপোসহীন দেশনেত্রী ও বাংলাদেমেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে অশ্রুসজল বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস ও উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এফ,এম, ফরহাদ হোসেন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *