বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

পুলিশকে জিম্মি করে যাত্রীবাহী গাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম / ৩৩৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের জিম্মি করেই কয়েকটি গাড়িতে ডাকাতি করে। পরে পুলিশ সদস্যদের আটকে রেখে ডাকাত দল পালিয়ে যায়।

শনিবার রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে আনুমানিক ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুইটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে তারা। এ সময় বানিয়াচং থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গাড়িতেই পুলিশ সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতদল। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর ৩ গাড়িতে ডাকাতি করে চলে যায় তারা। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, টহল পুলিশ সিএনজিচালিত অটোরিকশায় ছিল। তাদের জিম্মি করে ওই স্থান দিয়ে চলাচলকারী কয়েকটি গাড়িতে ডাকাতি করে দুর্বৃত্তরা। ডাকাতদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে পুলিশের গুলিতে ঝিলকী নামে এক ডাকাত দলের সদস্য নিহত হওয়ার পর বানিয়াচংয়ে আর ডাকাতির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *