শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

আল্লাহতায়ালার অপার কৃপায় পবিত্র মাহে রমজানের রহমতের দশকের রোজা আমরা অতিবাহিত করার সৌভাগ্য পাচ্ছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস আল্লাহপাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। রমজানের রোজার মাধ্যমে আমরা সহজেই আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি।

রোজা রাখার পর অনেকেই বিভিন্ন বিষয়ে সন্দেহে থাকেন। নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও বিরত রাখেন নিজেকে। রোজা অবস্থায় যেসব কাজ করলেও রোজার কোনো ক্ষতি হবে না- আসুন তা জেনে নিই।

১. ভুলক্রমে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে খাবার ছেড়ে দিতে হবে।

২. আতর, সুগন্ধি ব্যবহার করা বা ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

৩. নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

৪. শরীর বা মাথায় তৈল ব্যবহার করা।

৫. ঠাণ্ডার জন্য গোসল করা।

৬. ঘুমে স্বপ্নদোষ হওয়া।

৭. মিসওয়াক করা।

৮. অনিচ্ছাকৃত বমি হওয়া

৯. চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

১০. স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে।

সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *