বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

এস.এম. সহিদুল হক টিপু :
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলাদলের সাবেক সভানেত্রী ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজীর সভাপতিত্বে এ সভার প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার।
প্রধান বক্তা ছিলেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার ইভা, সহ-সভানেত্রী মমতাজ মেরী, পৌর মহিলা নেত্রী তাসলিমা বেগম, ফারজানা কুলসুম, ফাতেমা পান্নাসহ অনেকে।
অপর দিকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির অন্যতম সদস্য ও প্রধান প্রকৌশলী ( নৌ) এড. মাসুদ রানা, চিতলমারী উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো: একরামুল হক মুন্সী, বিএনপি নেতা হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড. শেখ ফজলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো: জাকারিয়া মিলনসহ উপস্থিত ছিলেন উপজেলা-ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মহিলা দলের নের্তৃবৃন্দ।
উপস্থিত বক্তাগণ দলীয় দিক নিদ্দেশনামূলক বক্তব্যের পাশা-পাশি, চিতলমারী উপজেলা মহিলা দলকে ঢেলে সাজাতে ঐক্যবদ্ধ হন। অনুষ্ঠান পরি চালনা করেন রুনা গাজী।