বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে পহেলা বৈশাখকে ঘিরে নানান আয়োজন ; বসেছে মেলা

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চিতলমারীতে পহেলা বৈশাখকে ঘিরে নানান আয়োজন ; বসেছে মেলা
মো: একরামুল হক মুন্সী:
‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।’ অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনী। বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনাই যেন ধরা পড়ে নীল ষষ্ঠীর ব্রতয়। সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার সনাতনি মায়েরা। এছাড়া শতবর্ষের গাজন উৎসবকে ঘিরে ঐতিহ্যবাহী অষ্টক ও বোলান গান আজও যেন জীবন্ত গ্রামীন সংস্কৃতি বয়ে নিয়ে চলেছে। গোটা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের। তারই ধারাবহিকতায় বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের ডাকাতিয়া মন্দিরাঙ্গনে নীল পুজো ও গাজন উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবকে ঘিরে হাজারো নারী-পুরুষের মিলন মেলায় রুপ নেয় ডাকাতিয়া মন্দিরাঙ্গন। বিশেষ করে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বরন করতে সনাতনী রিতি-নিতির মধ্যে নীলপূজা একটি প্রধান আকর্ষন। সন্তানের মঙ্গল কামনা করে এই পূজাকরেন বাংলার সনাতনি নারীরা। এই নীল পূজার অংশ বিশেষ প্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহ্যকে ধারন করে পাঠ নাচসহ অষ্টক গানেরও আয়োজন করা হয়। পার্বতী ও রাধা এবং কৃষ্ণের সাজে সেজে আশপাশের গ্রামগুলোতে ‘অষ্টগান’ করে থাকেন তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *