বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

ছাত্রনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে মোল্লাহাটে ছাত্রদলের মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৭৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

ছাত্রনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে মোল্লাহাটে ছাত্রদলের মানববন্ধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মোল্লাহাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় মোল্লাহাট উপজেলার চরকুলিয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা শরিফুলজ্জামান শিমুল, মাইনুল শরীফ, সেচ্ছাসেবক  দলের নেতা বি.এম.হাসিব, মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রিপন শেখ ফুরকান, মামুন মোল্লা, সজিব, জাহাঙ্গীর হাসান, সাগর শেখ
কে,আর কলেজ ছাত্র দলের নেতা তালহা শিকদার ও আলভি মিয়া সহ অনেকে।

বক্তারা অবিলম্বে পারভেজ হত্যাকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নেওয়াজ তুষার ও হৃদয় নেওয়াজ সহ কতিপয় সন্ত্রাসী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড দেশে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, পারভেজ ছিলেন একজন মেধাবী ছাত্র এবং সংগঠনের একজন সক্রিয় কর্মী। তার মৃত্যুতে ছাত্রদল একটি অমূল্য সম্পদ হারিয়েছে। বক্তারা আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *