বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মোল্লাহাটে অপহৃত শ্রীলঙ্কান ৩ নাগরিক উদ্ধার, আটক ৪

রিপোর্টারের নাম / ৯৮০ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

মোল্লাহাটে অপহৃত শ্রীলঙ্কান ৩ নাগরিক উদ্ধার, আটক ৪

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা শ্রীলঙ্কান ৩ নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিন আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে এদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।

উদ্ধার শ্রীলঙ্কান নাগরিকরা হলেন, মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিন আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন(৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ(২৪), গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) ও মোল্লাহাট উপজেলার চরকুলিয়া এলাকার এসএম শাহাব উদ্দিনের ছেলে এস এম সামসুল আলম (৫৬)। এদের মধ্যে সামসুল আলমকে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কার নাগরিকের মধ্যে একজন নারী রয়েছেন। ওই তিনজনের মধ্যে দুজন বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়।

বাগেরহাটের পুলশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *