বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে কিশোরীকে উত্যাক্ত করার প্রতিবাদে বৃদ্ধাকে হত্যা

রিপোর্টারের নাম / ১৬২৫ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

 

মো: একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিগঞ্জ- উমাজুড়ি গ্রামে এক কিশোরীকে উত্যাক্ত করার প্রতিবাদে আলেয়া বেগম (৭৫) কে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আলেয়া বেগম একই গ্রামের সুলতান হাওলাদারের স্ত্রী।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আলেয়া বেগমের ছেলের মেয়ে, ১১বছরের কিশোরী সকালে পানি আনতে ঘর থেকে বের হয় এসময় প্রতিবেশী কাওছার (৩০) তাকে শ্লীললতা হানি করে। কিশোরীর চিৎকারে তার ফুফু ছুটে এসে বাঁধা দিলে, কাওছার তাকে গলা চেপে ধরে মার-পিট করে। ওই ঘটনা দেখে বৃদ্ধা আলেয়া বেগম এগিয়ে এসে প্রতিবাদ করেন এবং কাওছারকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় কাওছার ও তার ভাই আনছার (২৭) মিলে বৃদ্ধার মাথায় ইট দিয়ে একাধিক আঘাত করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বৃদ্ধাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী দুই সহোদর কাওছার ও আনছারকে আটক করে, চিতলমারী থানা পুলিশে সোপদ্দ করেন। স্থানীয়রা জানান, কাওছার ও আনছার নিয়মিত মাদক সেবন করে এবং দীর্ঘদিন ধরে মহিলাদের উত্যাক্ত করে আসছিল। তাদের বিরুদ্ধে এলাকায় নানবিধ আপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস.এম. শাহাদাৎ হোসেন বলেন, “নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুতকরা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজুকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও নিহতের পরিবার ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *