বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
বাগেরহাটে প্রকাশ্যে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে চিতলমারীতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে চিতলমারী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা বিএনপি’র সদস্য ও শেরে বাংলা ডিগ্রী কলেজের সভাপতি রুনা গাজী, বাগেরহাটের সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, মোঃ রিফাত আল মাহমুদ, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম ফারুক বুলু।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মন্ডল, চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, সহ-সভাপতি এস,এস, সহিদুল হক টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিপ, সাংবাদিক টিপু ।
শিক্ষক সাফায়েত হোসেন, শিক্ষক নেতা মোঃ ইব্রাহীম ফকির, কাজী কামরুল ইসলাম ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিক হায়াত উদ্দীনসহ অন্যান্য হত্যাকান্ডের বিচার করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।’
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সামাজ, শিক্ষক ও উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *