বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে জাসাসের মতবিনিময় সভা: স্মার্ট কমিটি গঠনের অঙ্গীকার

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

অন্তরালে ডেক্স:
‎বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি, সুধীজন এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাসাসের সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, চিতলমারী জাসাস কমিটি হবে একটি স্মার্ট কমিটি, যা বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে অগ্রণী ভূমিকা রাখবে। অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তাদের স্থান এই সংগঠনে হবে না। আগামী নির্বাচনে বিএনপির বিজয়ে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান বক্তা জেলা জাসাসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নারী নেত্রী নার্গিস আক্তার লুনা বলেন, চিতলমারী উপজেলা জাসাস বাগেরহাটের মধ্যে সবচেয়ে শক্তিশালী কমিটি হবে। সাংস্কৃতিক চেতনায় ভরপুর এ উপজেলায় কাজ করতে পেরে আমি গর্বিত।
সভাপতির বক্তব্যে চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও জাসাসের সাবেক সভাপতি একরামুল হক মুন্সী বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই জাসাস বিএনপির পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জেলা বিএনপির সহযোগিতা পেলে চিতলমারী জাসাস হবে জেলার সবচেয়ে স্মার্ট সংগঠন।
‎আলোচনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব ঠান্ডু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক, সাবেক জাসাস সহ-সভাপতি ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. অসীম কুমার সমাদ্দার এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মী তানজীর মুন্সী জাসাসকে বিএনপির বিজয়ের অন্যতম ভরসা হিসেবে অভিহিত করেন।
এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক ও সমাজকর্মীরা স্বচ্ছ নেতৃত্ব ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক সাফল্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চিতলমারী প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক এস. এম. শহীদুল হক টিপু এবং সংগীতশিল্পী অপূর্ব বড়াল অপু।সভা সফল করতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *