সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে এস্কেন গংদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

রিপোর্টারের নাম / ১০৮৭ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক::
বাগেরহাটের চিতলমারীতে যুবলীগ নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস্কেন্দার শিকদার (এস্কেন) ও তার ভাই ঢাকা মহানগর উত্তর শ্রমিকলীগের গণযোগাযোগ ও সড়ক বিষয়ক সম্পাদক সাদ্দাম শিকদারসহ তাদের সহযোগীরা মানুষ জিম্মিকরে প্রতিশোধ নেয়াসহ মাদক, জুয়া, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মীর আক্কাস আলী (৬৮) ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে ঢাকায় চাকুরিরত রকিবুল হাসান রাজু মীর (৩২) ছুটিতে বাড়িতে আসলে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবলীগ নেতা এস্কেন শিকদার ও তার সহযোগীরা তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। পরে গত ৭ অক্টোবর ঢাকায় ফেরার পথে ধোলাই পাড় বাস ষ্ট্যান্ডে বাস থামাবার সময়, আমার গ্রামের সাদ্দাম শিকদার (ঢাকায় অবস্থান রত), তার ভাই ছাত্রলীগ নেতা সাদিকুল শিকদার এবং সজীব শিকদার চাপাতি দেখিয়ে রকিবুল হাসানের কাছ থেকে প্রায় ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি তাকে গুম ও হত্যার চেষ্টা চালায়।
যাত্রীদের প্রতিবাদ ও আমার নিজ এলাকার সেনাসদস্য তাহিদুল ইসলামের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পান ছেলে রাকিবুল হাসান। সংবাদ সম্মেলন মীর আক্কাছ আলী আরো জানান, এস্কেন, সাদ্দাম, সাদিকুল, সজীব, শিপন, হৃদয়, হামিম ও বক্কার নামের একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া ও ভূমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও স্থানীয় ভুক্তভোগীরা।
এব্যপারে সেনা সদস্যসেনাসদস্য তাহিদুল ইসলামের ০১৮৮-৬৮১২৮৮১ মোবাইল ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন, যখন ধোলাই পাড় বাস থামায় তখন সাদ্দামসহ তিনজন রাকিবুলকে জোর করে নামিয়ে নিতে গেলে এলাকার ছেলে হিসেবে সাদ্দামকে দেখে বলি তুমি কেমন আছ? এসময় আমার কথার উত্তর না দিয়ে ওরা রাকিবুলকে ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এছাড়া বাসে থাকাকালিনও সাদ্দাম ও তার লোকজন রাকিবুলকে কয়েকবার ফোন দিয়ে ছিল; বলে ছিল কতদুর আছো। এব্যপারে সাদ্দামের ০১৯৩-৪৭২০৪৫৬ নম্বর মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এ ঘটনা তিনি জানেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *