বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যপি ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমবায় সমিতির সদস্যগণ উক্ত প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চিতলমারী উপজেলা নির্বাহী, অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জেলা সমবায় অফিসার এস. এম. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, প্রশিক্ষক সঞ্জয় ঘোষ প্রমূখ।
এ সময় ইন্ডিকেটেড ডিজিটাল সার্ভিসের ওপর সমবায়ীদের প্রশিক্ষণ প্রদানের পাশা-পাশি বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন জেলা সমবায় কর্মকতা এস. এম. আনিছুর রহমান।