রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে কাঠের জ্বালানী সাশ্রয়ের বিকল্প গোবরের মুঠে

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

একরামুল হক মুন্সী:
লম্বা পাট কাঠির সাথে মুষ্ঠি-মুষ্ঠি করে লাগিয়ে জ্বালানীর জন্য যে উপকরন তৈরি করা হয় তাকে মুঠে বলে । আবার এক হাতের তালু ভর্তি কোন গোবর গাছ কিংবা বেড়ার গায়ে সেটে শুখিয়ে যে জ্বালানী তৈরি করা হয় তাকে বলে ঘুটে। আর এই মুঠে এবং ঘুঠে তৈরির মধ্যে দিয়ে জ্বালানী সাশ্রয়ের বিকল্প পথ বেছে নিয়েছে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের আমবাড়ী গ্রাম, চরবানিয়ারি ইউনিয়নের খড়মখালী গ্রাম ও গরীবপুর গ্রামসহ বিভিন্ন গ্রামের গৃহবধুরা।
গ্রাম গুলো ঘুরে দেখা গেছে, কাঠের জ্বালানী সাশ্রয়ের বিকল্প হিসাবে গ্রামের গৃহবধুরা তাদের হাতালের গবাদি পশুর গোবর দিয়ে মুঠে নামের উপকরন তৈরি করে তা জ্বালানী হিসাবে ব্যবহার করছেন। এছাড়া অনেক পরিবার এটি বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন।
খড়মখালী গ্রামের বাসন্তী হীরা বলেন, তার হাতালে ৫টি গবাদী পশু আছে। তার গোবর একত্রিত করে তিনি প্রতিদিন দেড় থেকে দুইশত মুঠে তৈরি করেন। এটি শুখানোর পর তিনি ১০০ মুঠে দেড় থেকে দুইশত টাকায় বিক্রি করেন। একই সাথে নিজের পরিবারের জ্বালানী চাহিদাও মেটান।
একই গ্রামের হাসি রানী হীরা বলেন, মুঠে তৈরি করতে গবাদী পশুর গোবর, পাটকাঠী, তুষ,ধানের চিটা অথবা কুড়া লাগে। গোবর নরম করে লাঠি বা পাটকাঠীর সাথে এঁটে শুখানো হয়। শুখিয়ে তা জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। ফলে কাঠের জ্বালানীর প্রয়োজন হয়না, জ্বালানীর সাশ্রয় হয়।
আমবাড়ী গ্রামের গনপতি রানা জানান, তার হাতালে দুইটি গাভী এবং দুইটি এঁড়ে গরু আছে। তার পরিবারের মহিলারা এর গোবর একত্রিত করে মুঠে তৈরি করেন এবং তা দিয়ে সারা বছর জ্বালানী চাহিদা মেটান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *