বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারী বাজার ব্যাবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মো: একরামুল হক মুন্সী:
দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের চিতলমারী বাজার ব্যাবসায়ী ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চিতলমারী এস.এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহন শুরু হয় এবং সন্ধ্যা ৭টায় শেষ হয়। ৭০৭জন ভোটারের মধ্যে ৬৯০ জন ভোটার ভোট প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার শেখ সাহাদাৎ হোসেন বুলু তৎসঙ্গীয় সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এই নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর কঠোর নির্দেশনা ও থানার অফিসার ইনচার্জ (ওসি), রোকেয়া খানমের সার্বিক ব্যবস্থাপনায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত ফলা-ফলে মোঃ সোয়েব হোসেন গাজী চেয়ার প্রতীক, ৩৮৬ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সহর আলী গাজী আনারশ প্রতীক ভোট পান ২০০। সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক শেখ আসাদুজ্জামান ৩৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নূল পারভেজ সুমন ভোট পান ২৯০টি। সাংগঠনিক সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকে মোঃ রাসেল শেখ ৫০২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সাদ্দাম হোসেন ভোট পেয়েছেন ১৭৬টি।
কোষাধ্যক্ষ পদে মোঃ রাজু তালুকদার মই প্রতীকে ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীক লিটন শেখ ভোট পান ২১৬। দপ্তর সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক সৈয়দ শিব্বির হাসান ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলম প্রতীকের অনুপম সাহা ভোট পান ২৩৬টি।
ফলা-ফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু, বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *