বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামান খান পিকলু।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সিফাত আল মারুফ, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, চিতলমারী প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, চিতলমারী থানার প্রতিনিধি, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন। সভা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ করা হয়।