বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:
বাগেরহাটের চিতলমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সৃষ্ট সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৪ নম্বর শিবপুর ইউনিয়নের শিবপুর টাওয়ার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি- নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আসছিল। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধাননা হওয়ায়, শনিবার(১৩ ডিসেম্বর) সালিশের দিন নির্ধারিত থাকলেও এক পক্ষ গ্রাম্য বিচার মানতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় এলাকার মুরুব্বিরা পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন এবং শান্ত থাকার আহ্বান জানান।
সালিশ বৈঠক শেষে উভয় পক্ষ চলে যাওয়ার পর পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে । এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মুক্তি বিশ্বাস জানান আহত সবাই আশঙ্কামুক্ত ।
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হরে।