বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে সন্ত্রাসীরা এক যুবকে হাত পাঁ গুড়িয়ে দিয়েছে ; মামলা

রিপোর্টারের নাম / ১৩৩৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামে জমি-জমা সংক্রান বিরোধকে কেন্দ্র করে মোঃ নিজাম বিশ্বাস বিশ্বাস নামের এক যুবক কে দুই পায়ের হাঁটুর নিচে হাতুড়ী পেটা করে গুড়িয়ে দিয়েছে একই গ্রামের একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্র, লোহার রড, হকষ্টিক, চা-পাতি ও ছেন দা’ দিয়ে নিজাম বিশ্বাস এর শারা শরীরে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখমও করা হয়েছে। ভিকটিম কে গুরুতর অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে পরে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তিরপর তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থান্তর করা হয়। বর্তমান ভিকটিম নিজাম বিশ্বাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার স্ব জনরা জানিয়েছেন।
এঘটনায় ১৫ জনকে নামীয় এবং আরো ১০/১২জনকে অজ্ঞাত নামা আসামী করে ভিকটিম নিজাম বিশ্বাস এর ভাই মোঃ আফতাব উদ্দীন বিশ্বাস বাদী হয়ে ২৩ জানুয়ারি (২০২৬) চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৭, ধারা-১৪৩,৩২৩,৩২৪,৩২৫,৩২৬,৩০৭,৩৪১,৩৭৯,৫০৬ ও ১১৪।
অসামীরা হলেন- মোঃ মঞ্জুরুল আলম শেখ (২৮), অরিফুল ইসলাম দুর্জয়(২০), মোঃ জাহিদ শেখ (২৮), মোজাহিদ শেখ(৩০), মোঃ বাবর আলী শেখ (৫২), খলিল শেখ (২৩), মোঃ হাচু শেখ (৪০), মোঃ বাবুল শেখ (৪৫), মোঃ জিয়া শেখ (৫০), মোঃ আবেদ আলী(৪৮) সহ অনেকে।
বাদীর মামলার বর্ননা ও সরেজমিনে জানা গেছে ২০ জানুয়ারি চিংগুড়ী গ্রামের মহিউদ্দীন বিশ্বাস এর ছেলে নিজাম বিশ্বাস সকাল ৮-৩০ মিনিটের সময় একটি অটো বাইকে চড়ে তার চিংগুড়ী গ্রামের বাড়ীতে ফেরার পথে চিংগুড়ী লিচুতলা নামক স্থান থেকে উপরুল্লেখিত আসামী মোঃ মঞ্জুরুল আলম শেখ এর নেতৃত্বে তার গতিপথ রোধ করে গাড়ী থেকে জোর নামিয়ে নেয়। পরে সংঘবদ্ধ দলটি তাকে দুই পায়ের হাঁটুর নিচে হাতুড়ী পেটা করে গুড়িয়ে দেয়। একই সাথে ধারালো অস্ত্র, লোহার রড, হকষ্টিক, চা-পাতি ও ছেন দা’ দিয়ে নিজাম বিশ্বাস এর শারা শরীরে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তার আত্ম চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। স্থানীয় গ্রামের পান্না বিশ্বাস জানান নিজাম উদ্দীন আমার আপন জন ওওে মার পিটের আগে ওরা আমাকেও পঙ্গু করে দিয়েছে আমরা বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *