শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সাংবাদিক পুত্র প্রিতমকে নরসিংদী থেকে উদ্ধার-প্রশাসন ও গনমাধ্যমকে কৃতজ্ঞতা প্রকাশ চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে সাংবাদিকপুত্রের নিখোঁজ, সন্ধানের আকুতি চিতলমারীতে ডিভোর্সি স্বামীর হত্যা চেষ্টা: অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক নারী চিতলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা প্রদান চিতলমারীতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা স্মৃতির আলো-ছায়ায় এক জীবন: এক লড়াকু সাংবাদিকের আত্মকাহিনি বাগেরহাটে ইসলামী মহাসম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি, নেতৃত্বে মাওলানা মাহফুজুর রহমান ট্রাম্পের নৈশ ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফাস্ট লেডি ডা. জুবাইদা রহমান চিতলমারীতে হেলমেট মাথায় পরে অফিসে প্রশাসনিক কর্মকর্তা

চিতলমারীতে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামি আটক

রিপোর্টারের নাম / ৮২৯ টাইম ভিউ
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন নারীসহ সাজাপ্রাপ্ত ৬ আসামীকে আটক করেছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ১৩ সেপ্টেম্বর রবিবার রাতে পুলিশ এলাকায় বিশেষ অভিযান পরিচালা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন, চৌদ্দহাজারি গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রূপিয়া বেগম, চরবানিয়ারী রানাপাড়ার শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল ও সুরিগাতী গ্রামের দেবশাস হালদারের ছেলে দেবাশীয় হালদার, শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ। আটককৃত আসামীদের ১৪ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *