বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

মোল্লাহাটে আদালতের রায়কে কেন্দ্র করে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টারের নাম / ৫৬৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মোল্লাহাটে আদালতের রায়কে কেন্দ্র করে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আদালতের একটি মামলার রায়কে কেন্দ্র করে রাবেয়া বেগম (৩৮) নামের এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কোদালিয়া গ্রামে। গুরুতর জখম অবস্থায় রাবেয়া বেগমকে উদ্ধার করে স্থানীয়রা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার প্রয়োজনে ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষ।

ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, একটি জমি সংক্রান্ত মামলার রায় সম্প্রতি রাবেয়া বেগমের পক্ষে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রেজাউল শিকদার, তার স্ত্রী হাফিজা, শ্যালক রিয়াজুল এবং ছেলে সিয়াম পূর্ব পরিকল্পিতভাবে ঘরের মধ্যে ঢুকে রাবেয়ার ওপর হামলা চালায়। তারা চাইনিজ কুড়াল, হাতুড়ি ও লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যার চেষ্টা করে।
ভিকটিমের স্বামী মোঃ নজরুল ইসলাম দুঃখু শিকদার আরো বলেন, আমার স্ত্রীর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনও  থানায় অভিযোগ দায়ের করতে পারি নাই। তবে, কিছুটা উন্নতি হলে মামলা দায়ের করা হবে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *