বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন চিতলমারী সীমান্তে নগরমান্দ্রায় বালু উত্তোলনের মহোৎসব

রিপোর্টারের নাম / ৩২৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক:
বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমান্ত ঘেষা ও বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাখেরগঞ্জ বাজার এর কালভার্ট পেরিয়ে ডান পাশে, নগরমান্দ্রা মৌজায় চিতলমারীর চৌদ্দহাজারী গ্রামের একদল আইন ভঙ্গকারী ও সুবিধা ভোগীরা একটি নির্মিয়মান ইমারতের মেঝে এবং আশ-পাশের বিশাল এলাকাজুড়ে সপ্তাহব্যপি বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ( ২৬জুন) বিকাল ৪টায় খবরশুনে চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হকমুন্সী ও সঙ্গীয় সাংবাদিকরা সরেজমিনে উত্তোলনের দৃশ্য ক্যামেরা বন্দিকরাকালিন সময়ে চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের সুমন তালুকদার, পিতা অজ্ঞাত স্থানীয় মুদি দোকানী সাংবাদিকদের ওপর তেড়ে আসেন এবং অসৌজন্যমূলক অচরণ করেন।
ঘটনাটি তাৎক্ষনিক চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার তাপস পালকে অবগত করা হলে, তিনি সরেজমিনে সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শেখ হাসিবুর রহমানকে পাঠিয়ে দেন। হাসিবুর রহমান সরেজমিনে বালু  উত্তোলনের সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানান, তবে ঘটনাস্থল চিতলমারী উপজেলার সীমান্তবর্তী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নগরমাদ্রা মৌজায় বলে আইনী জটিলতা হয়। সে কারনে  বাগেরহাট জেলা প্রশাসককে অবগত ও ব্যবস্থা নেওয়ার প্রত্যাশায়, বালু উত্তোলনের ভিডিও এবং ছবি বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামানকে প্রেরণ করা হয়।
উল্লেখ্য: বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর ১ উপধারা অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি তোলা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্ব¡পূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু তোলা নিষিদ্ধ। আইন অমান্যকারী দুই বছরের কারান্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *