বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

চিতলমারীতে  জাতীয়  মৎস্য সপ্তাহ  পালিত

রিপোর্টারের নাম / ২৯৪ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

অন্তরালে ডেস্ক:

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি “এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলায় সোমবার মৎস্য সপ্তাহ ২০২৫ এর  উদ্বোধন  হয়েছে। ১৮  থেকে ২৪ আগস্ট উন্মুক্ত জলাশয় থেকে কোন প্রকার মাছ না ধরার জন্য সবাই কে অনুরোধ করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে্ চিতলমারীতে র‌্যলি  পোনা মাছের  অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা  হয়েছে।

সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যলি   হয়।এরপর সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং  উপজেলা অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশরাফুল ইসলামের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী  উপজেলা শাখার আমির মাওলানা গাজী  মনিরুজ্জামান, চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সয়েব হোসেন গাজী, মৎস্য চাষী মহিউদ্দিন মোল্লা প্রমুখ।

এছাড়া এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি বিদ মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার নয়ন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকারসহ  আরও অনেকে। অনুষ্ঠান  শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *