বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
 মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেখে পালালেন প্রধান শিক্ষক : নিষিদ্ধ গাইড বই ও প্রশ্নপত্র জব্দ আধুনিক ও টেকসই কৃষি উন্নয়ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ মশিউর রহমান এমপি চিতলমারীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: পূর্ণাঙ্গ কমিটিই একমাত্র সমাধান চিতলমারীতে প্রতিবন্ধীদের সহায়তায় হুইল চেয়ার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির ৫ সংগঠনের মিছিল “বিদ্যুৎবিল পরিশোধের জন্য জরুরী ঘোষনা” চিতলমারীতে ৫ দিনব্যাপী কাব স্কাউটস বেসিক কোর্স সম্পন্ন চিতলমারীতে জাতীয় ফল মেলার উদ্বোধন চিতলমারীতে পুলিশের বড় অভিযান: গ্রেপ্তার ১০, উদ্ধার ১

কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন গণতন্ত্রের “মা” আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া

রিপোর্টারের নাম / ২৬৯ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

মোঃ একরামুল হক মুন্সী:

বাংলাদেশের কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন গণতন্ত্রের “মা” গণতন্ত্রে অতন্দ্র প্রহরী, রাজপথের আপোষহীন নেত্রী, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া। যে নেত্রী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, সফল সেনাপতি, বাংলার রাখাল রাজা  বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মীনী ও আগামীর রাষ্ট্র্রনায়ক, তরুন প্রজন্মের কোটি মানুষের আস্থার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে গর্বিত “মা”।

বেগম জিয়া ছিলেন বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি দেশের মানুষের কথা চিন্তাকরে পরাজিত শক্তির কাছে কোন দিন মাথা নত করেননি। সে কারনে বাংলাদেশের সীমানা  পেরিয়ে তিনি বহি:বিশ্বের কাছে একজন সফল রাষ্ট্র প্রধান হিসেবে এদেশের সুনাম বয়ে এনছিলেন। তার সারাটি জীবনটা জীবণ ছিলো সংগামী, এই মাটি-মানুষের প্রতি যার ছিলো অঘাত ভালোবাসা, যার নিজের পরিবারের সুখের ভাবনাটা ছিলো একবারেই তুচ্ছ তিনিই ছিলেন বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ শোকে মুহ্যমান। এই নেত্রীর পরিবারকে আজ শান্তনা দেওয়ার কোন ভাষা নেই। তবুও বলবো হে মহান রাব্বুল আলামিন আপনি বাংলাদেশের গোটা মানুষের শোককে শক্তিতে পরিনিত করুন। বাংলাদেশের এই মহিয়সী নারী ও আপষহীন নেত্রীকে জান্নাতবাসী করুন। তারুন্যের অহংকার তারেক রহমানের শোকসন্তপ্ত পরিবারকে আপনার রহমত বর্ষিত করুন আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *